Home চট্টগ্রাম পদত্যাগ করে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল

পদত্যাগ করে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৫, ০৩:১৪

Share

পদত্যাগ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। ভোট করব।’ বুধবার নিজ কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জানা গেছে, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাব।’

রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।

সর্বশেষ :

আরও পড়ুন: