Home ফোকাস খুলনায় আলোচিত মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা, তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/ জনমনে নানা প্রশ্ন, লাকাজুড়ে তীব্র আলোচনা

খুলনায় আলোচিত মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা, তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/ জনমনে নানা প্রশ্ন, লাকাজুড়ে তীব্র আলোচনা

পাহাড় সমুদ্র ডট কম সংবাদদাতা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:০৯

Share

শুক্রবার থেকে শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। গ্রাফিক: পাহাড় সমুদ্র ডট কম।

প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনার আদালতে মানহানির মামলা করা হয়েছে। আজ সোমবার সকালে খুলনার মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলি আদালতে মামলাটি করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বাপ্পি।

মামলার এজাহারে কুষ্টিয়া জেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরা ভিটার বাসিন্দা মুফতি আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে। মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়েছে।

এজাহারে বলা হয়, ১৬ জানুয়ারি খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানাধীন সিঅ্যান্ডবি কলোনিতে অবস্থিত আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কার্যালয়ে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আসামির বক্তব্য নজরে আসে।

সর্বশেষ :

আরও পড়ুন: