Home ফোকাস ঘরমুখো মানুষের ভিড়ে চট্টগ্রামে জনজট: ভোট দিতে যাচ্ছে পাহাড়ের মানুষ

ঘরমুখো মানুষের ভিড়ে চট্টগ্রামে জনজট: ভোট দিতে যাচ্ছে পাহাড়ের মানুষ

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলার জন্য বাস ছেড়ে যায় চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় থেকে। সকাল সাড়ে ৯টার সময় স্ট্যান্ডে বিপুলসংখ্যক মানুষ দাঁড়িয়ে ছিলেন, বাসের জন্য তাড়া করছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭

Share

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে শহরজুড়ে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ভিড়। সরকারিভাবে ঘোষণা করা তিন দিনের ছুটি যেন চলমান যানজটকে আরও বাড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাস কাউন্টার ও রেলওয়ে স্টেশনে সরেজমিনে দেখা গেছে, মানুষ বাড়ি যাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলার জন্য বাস ছেড়ে যায় চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় থেকে। সকাল সাড়ে ৯টার সময় স্ট্যান্ডে বিপুলসংখ্যক মানুষ দাঁড়িয়ে ছিলেন, বাসের জন্য তাড়া করছে।

খাগড়াছড়ির বাসিন্দা নুরুল আমিন বলেন, আমি ইপিজেডে একটি পোশাক কারখানায় চাকরি করি। পরিবার নিয়ে ভোট দিতে গ্রামের বাড়িতে যাচ্ছি। সকাল ৮টা থেকে স্টেশনে অপেক্ষা করছি। এত মানুষ একসঙ্গে যাওয়ায় কিছুটা যানবাহনের সংকট তৈরি হয়েছে। কেউ কেউ বাড়তি ভাড়া নিচ্ছে, যদিও কাউন্টারের লোকজন তা অস্বীকার করছে।

সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশে সরকারি ছুটি থাকবে। শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষিত।

এদিকে বাস কাউন্টারের তুলনায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে সব ট্রেনে অতিরিক্ত যাত্রী। রেলওয়ে ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে আজ সকাল থেকে স্বাভাবিকের চেয়ে বেশি যাত্রী ছিল। বিকেলের ট্রেনেও ভিড় বাড়তে পারে।”

রেলওয়ে নিরাপত্তা ইন্সপেক্টর আমান উল্লাহ বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন যেন আজ সকাল থেকে ঈদের আমেজে ভরা। কিছু ট্রেন ইঞ্জিন সংকটের কারণে সময়মতো ছাড়েনি, তবু যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো।

সর্বশেষ :

আরও পড়ুন: