Home কক্সবাজার ভোটের আগে কক্সবাজারে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, যৌথ অভিযানে আটক হলেন ৩ জন

ভোটের আগে কক্সবাজারে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, যৌথ অভিযানে আটক হলেন ৩ জন

অস্ত্রের মহড়া দিয়ে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করত বলে অভিযোগ রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও তাদের তৎপরতা দমনে এ অভিযান চালানো হয়।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২

Share

সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের গোপন তথ্যের ভিত্তিতে বালুখালী ১ নম্বর ওয়ার্ডে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়।

কক্সবাজারের উখিয়ায় দেশি-বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বালুখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী জানায়, সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের গোপন তথ্যের ভিত্তিতে বালুখালী ১ নম্বর ওয়ার্ডে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু প্রকাশ ওরফে জুলু ডাকাতের ছেলে আমিন এবং তার দেহরক্ষী জানে আলমসহ তিনজনকে আটক করা হয়।

অভিযানস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, একটি দেশীয় পিস্তল, দুটি একনলা বন্দুক, দুটি ধারালো দেশীয় অস্ত্র, একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি রাইফেলের ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি, দুটি কার্তুজ এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বালুখালী এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। অস্ত্রের মহড়া দিয়ে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করত বলে অভিযোগ রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও তাদের তৎপরতা দমনে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে তাদের উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ :

আরও পড়ুন: