Home হাইলাইটস ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে মানুষ: তারেক রহমান

ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে মানুষ: তারেক রহমান

‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’

ঢাকা অফিস

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯

Share

গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এই দিনটির জন্য দেশের জনগণ দীর্ঘ অপেক্ষা করছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে বাংলাদেশের মানুষ।’

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’

তিনি আরও বলেন, ‘জয় লাভ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানোই আমাদের অগ্রাধিকারে থাকবে।’

নির্বাচনের আগের রাতের নানা ঘটনা প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সেটা কঠোর হস্তে দমন করেছে।’

এর আগে সকাল সাড়ে ৯টায় এই ভোটকেন্দ্রে আসেন তারেক রহমান।

তারেক রহমানের সঙ্গে একই কেন্দ্রে ভোট দিতে আসেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। ৯টা ৪৫ মিনিটে ভোট দিয়ে বের হন তাঁরা।

সর্বশেষ :

আরও পড়ুন: