খাগড়াছড়িতে ২০৩টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। খাগড়াছড়ির একটিমাত্র আসনে ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার ভোট কেন্দ্রগুলো সকাল সাড়ে সাতটা থেকে ২০৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।
খাগড়াছড়ির মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪, হাজার ১১৪ জন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন প্রার্থী। এতে বিএনপি ধানের শীষের প্রতীকে ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ি সরকারি হাই স্কুল কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় ভোট প্রদান করেন। ১১ দলীয় জোটের এর জামাতের দাঁড়িপাল্লা প্রতীক অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী মাটিরাঙ্গা তাইন্দং স্কুলে ভোট প্রদান করেন।
১১ জনের মধ্যে মধ্যে ৩ জনই স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছে সমীরণ দেওয়ান ফুটবল প্রতীক খাগড়াছড়ি সদরের খবংপুরিয়া এলাকায় স্কুলে ভোট প্রদান করেন। ধর্মজোতি চাকমা ঘোড়া প্রতীকে দীঘিনালায় স্থানীয় একটি ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদেক কায়েম তার নিজ এলাকা খাগড়াছড়ি বাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন।
জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত জানান, খাগড়াছড়ির ২০৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। ২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে। সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত আছে।
এদিকে খাগড়াছড়িতে ভোট দিয়ে দেশে ইনসাফের প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার সকাল ৮ টা ৩০ মিনিটে ৮ নম্বর পৌর ওয়ার্ডে শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট প্রদান করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাকসু ভিপি বলেন, ইনসাফ প্রতিষ্ঠায় সকলকে ভূমিকা রাখতে নতুন প্রজন্মকে সোচ্চার থাকতে হবে। ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষের প্রত্যাশার বিজয় এবং এই ভোট জনগণের বিজয় বলেও মন্তব্য করেন তিনি।


