Home জাতীয় নতুন বাংলাদেশ গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে: প্রধান উপদেষ্টা

নতুন বাংলাদেশ গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে: প্রধান উপদেষ্টা

এ সময় পাশে থেকে একজন বলেন, ‘ঈদ মোবারক।’ তখন প্রধান উপদেষ্টাও বলেন, ‘ঈদ মোবারক।’

ঢাকা অফিস

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮

Share

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

‎অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আজ আমরা উৎসব পালন করব। এ প্রক্রিয়ার মাধ্যমে আমরা অতীতকে বর্জন করেছি। যেসব দুঃস্বপ্নময় দিন ছিল, সেগুলো আমরা পুরোপুরি পেছনে ফেলে এসেছি। আজ থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে।’

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

ভোটের পরিবেশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য বিশেষ। আজ আমরা জন্মদিন পালন করছি এবং সারাদিনব্যাপী উৎসব করছি। সব মানুষ মিলে এই উৎসব উদযাপন করব। গণভোটে অংশগ্রহণ করে প্রার্থীর জন্য ভোট দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গণভোটের মাধ্যমে সারা বাংলাদেশ পরিবর্তনের পথে যাবে। তাই আমি সবার প্রতি আহ্বান জানাই, ভোটে অংশ নিন এবং নতুন বাংলাদেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা নিন।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকের দিনটি আমার জীবনের জন্য মহান আনন্দের দিন, একই সঙ্গে এটি বাংলাদেশের সবার জন্যও মুক্তির ও আনন্দের দিন। দুঃস্বপ্নের অবসান ঘটেছে, নতুন সূচনা হয়েছে—সেটাই হলো আজকেই এই প্রক্রিয়া। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।’

এ সময় পাশে থেকে একজন বলেন, ‘ঈদ মোবারক।’ তখন প্রধান উপদেষ্টাও বলেন, ‘ঈদ মোবারক।’

সর্বশেষ :

আরও পড়ুন: