Home হাইলাইটস খাগড়াছড়িতে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

খাগড়াছড়িতে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

আমতলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘আমি সেন্টারে কাজ করছিলাম। মাহমুদুল হাসান রাতে নামাজ পড়তে গেছিল। পরে সেখানে অনিয়মের অভিযোগে মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।’

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩

Share

খাগড়াছড়ি

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় ‘নামাজ আদায়ের কথা বলে’ জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে আমতলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করেন, ওই কর্মকর্তা এশার নামাজ আদায় করার বলে মসজিদে অবস্থানরত জামাত নেতাদের সঙ্গে বৈঠক করেন কীভাবে বেশি ভোট আদায় করা যায় সে বিষয়ে। পরে জনতা তাদের ঘেরাও করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ইউএনও এসে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়।

আমতলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘আমি সেন্টারে কাজ করছিলাম। মাহমুদুল হাসান রাতে নামাজ পড়তে গেছিল। পরে সেখানে অনিয়মের অভিযোগে মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।’

সর্বশেষ :

আরও পড়ুন: