তিন পার্বত্য জেলায় গণভোটে না ভোট জয়ী হয়েছে। বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে গভীর রাতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন জেলার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
ফলাফলে দেখা যায়,বান্দরবানে ‘না’ ভোট দিয়েছেন ৯০ হাজার ১৫৬ জন। আর ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৭১ হাজার ৪১৭ জন।
রাঙ্গামাটিতে ‘না’ ভোট প্রাপ্তি ১ লাখ ৭৯ হাজার ৮০৫ ভোট। আর ‘হ্যাঁ’ ভোট প্রাপ্তি ৭১ হাজার ৬৯৯ ভোট।
খাগড়াছড়িতেও ‘না’ এগিয়ে। এতে ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৯৪২ জন। ‘হ্যাঁ’ দিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৮৬ জন।
এদিকে তিনটি আসনেই বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি। বান্দরবান আসনে বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরী, রাঙামাটি আসনে বিএনপির দীপেন দেওয়ান, খাগড়াছড়ি আসনে প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।


