Home কক্সবাজার পরিবেশ রক্ষায় নয় মাস পর্যটন বন্ধ, সেন্টমার্টিনের মানুষ চরম সংকটে

পরিবেশ রক্ষায় নয় মাস পর্যটন বন্ধ, সেন্টমার্টিনের মানুষ চরম সংকটে

রমজান মাস শুরু হলেও সেন্টমার্টিন দ্বীপে নেই স্বস্তির ছোঁয়া। সরকারের নয় মাসের পর্যটন বন্ধের সিদ্ধান্তে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও জেলেদের আয় বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা বলেন, পর্যটন নির্ভর হওয়ায় সংসার চালাতে পারছেন না, ঋণ ও নিত্যপণ্যের খরচ মোকাবিলা করতে কষ্ট হচ্ছে।

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮

Share

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন বন্ধের কারণে ফাঁকা সৈকত

রমজান মাস শুরু হলেও সেন্টমার্টিন দ্বীপে নেই স্বস্তি। সরকারের নয় মাসের পর্যটন বন্ধের কারণে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও জেলেদের আয় বন্ধ।

স্থানীয়রা বলছেন, নিত্যপ্রয়োজনীয় খরচ, ঋণ ও পরিবারের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। প্রশাসন বলছে, দীর্ঘ বিরতি দ্বীপের প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীববৈচিত্র্য পুনরুজ্জীবিত করার সুযোগ দেবে।

১ ফেব্রুয়ারি থেকে সরকারের নির্দেশে নয় মাসের জন্য সেন্টমার্টিনে পর্যটন কার্যক্রম বন্ধ। ফলে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ, হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও সংশ্লিষ্ট সব ব্যবসা কার্যত অচল।

সেন্টমার্টিনে পর্যটকবাহী স্পিডবোট পড়ে আছে অচল, পর্যটক আসা বন্ধের কারণে আয় নেই।

জেলে, হোটেলকর্মী, অটোরিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা রমজানেও আয়হীন। স্থানীয়রা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা, ঋণ পরিশোধ ও পরিবারের খরচ কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা রহমান কাজল বলেন,রমজানে খরচ বাড়ে, এখন আয় নেই। দরিদ্র পরিবারগুলোর অবস্থা খুবই খারাপ।”

অটোরিকশাচালক ফরিদুল আলম বলেন,পর্যটক না থাকায় গাড়ি বসিয়ে রাখতে হয়েছে। ঋণের কিস্তি বাকি। কীভাবে চলব বুঝতে পারছি না।

হোটেল মালিক এম এ আবদুর রহমান বলেন, পরিবেশ রক্ষা প্রয়োজন, কিন্তু বিকল্প আয়ের ব্যবস্থা ছাড়া দীর্ঘ সময় পর্যটন বন্ধ রাখা মানুষকে সংকটে ফেলে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, রমজান উপলক্ষে খাদ্য সহায়তা, বিশেষ প্রণোদনা ও বিকল্প কর্মসংস্থান জরুরি।

কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, অতিরিক্ত পর্যটকের চাপ ও অনিয়ন্ত্রিত কার্যক্রমে দ্বীপের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। দীর্ঘ সময় পর্যটক না থাকলে প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীববৈচিত্র্য পুনরুজ্জীবিত হবে।

সর্বশেষ :

আরও পড়ুন: