Home রাঙামাটি রাঙামাটিতে পণ্যের দামে আগুন, মুরগি, ডিম, লেবু, সবজি সবকিছুই আকাশছোঁয়া

রাঙামাটিতে পণ্যের দামে আগুন, মুরগি, ডিম, লেবু, সবজি সবকিছুই আকাশছোঁয়া

রমজানের আগেই রাঙামাটির নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মাংস, ডিম, কাঁচা মরিচ, লেবু সহ সব ধরনের সবজির দাম কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। বাজারের অবস্থা এমন যে, সাধারণ ক্রেতাদের পকেট ভারী হওয়া ছাড়া উপায় নেই।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭

Share

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

রমজানের আগেই রাঙামাটির নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মাংস, ডিম, কাঁচা মরিচ, লেবু সহ সব ধরনের সবজির দাম কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। বাজারের অবস্থা এমন যে, সাধারণ ক্রেতাদের পকেট ভারী হওয়া ছাড়া উপায় নেই। রবিবার সকালে বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজারে ঘুরে দেখা গেছে, এমন চিত্র যে ক্রেতারা হতাশ।

রমজানের কয়েকদিন আগে রাঙামাটির বাজারে যে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ছিল ১৬০ টাকা, তা এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম বেড়ে হয়েছে ৩৫০ টাকা (আগে ৩৩০ টাকা), আর দেশি মুরগির কেজি প্রতি দাম এখন ৫৮০-৬০০ টাকা।

শুধু মাংস নয়, চাহিদা বেশি থাকায় নিত্যপণ্যের দামও আকাশছোঁয়া। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা, টমেটো ১০০ টাকা, শসা ৮০ টাকা, গাজর ৮০ টাকা। ডিমের দাম ডজন প্রতি ১১০ টাকা। বড় লেবুর প্রতি জোড়া বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়, যার ফলে এক ডজন লেবুর জন্য দিতে হচ্ছে ২০০-২৫০ টাকা। পুদিনা পাতার কেজি ১১০ টাকা এবং এক আঁটি বিক্রি হচ্ছে ২০ টাকায়।

ক্রেতারা অভিযোগ করেছেন যে, হঠাৎ এই দাম বৃদ্ধি সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য কঠিন। মো. সালা উদ্দীন আরিয়ান বলেন, “ইফতারির সব কিছুই একটু বেশি দাম। তাও আবার হঠাৎ বৃদ্ধি করা হয়েছে। রমজান মাসে এভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা আসলে দু:খজনক। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

রেহেনা বেগমও একই অভিযোগ করেছেন। তিনি জানান, “প্রতি বছর রমজানে লেবু, কাঁচা মরিচ, বেগুন, ডিম এবং মুরগির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়। এটি সাধারণ ক্রেতা, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য খুবই কষ্টকর।”

বাজারে কথা বলতে গিয়ে বিক্রেতারা দাম বৃদ্ধির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ক্রেতারা আশঙ্কা করছেন, রমজান শেষ হলে দাম কি আগের মতো নামবে কি না।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “রমজানে বাজারে নিত্যপণ্যের দাম হঠাৎ বৃদ্ধি নিয়ে আমরা সচেতন। জেলা প্রশাসন ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং বাজার মনিটরিং বাড়ানো হচ্ছে। আমাদের লক্ষ্য ক্রেতাদের স্বার্থ রক্ষা করা ও দাম স্থিতিশীল রাখা।

সর্বশেষ :

আরও পড়ুন: