Home ফোকাস বান্দরবানে যৌথ অভিযানে ৪৩ একর অবৈধ পপি ক্ষেত ধ্বংস

বান্দরবানে যৌথ অভিযানে ৪৩ একর অবৈধ পপি ক্ষেত ধ্বংস

বান্দরবানের দুর্গম ডিমপাহাড় ও সাঙ্গু নদী মধ্যবর্তী পার্বত্য এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে ১৭টি স্থানে প্রায় ৪৩ একর পপিক্ষেত ধ্বংস করেছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪

Share

যৌথ অভিযানে ধ্বংস করা হচ্ছে একটি পপি ক্ষেত

বান্দরবানের দুর্গম পার্বত্য এলাকা ডিমপাহাড় ও সাঙ্গু নদীর মধ্যবর্তী অঞ্চলে গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথ বিশেষ অভিযান চালিয়ে ১৭টি স্থানে প্রায় ৪৩ একর অবৈধ পপি ক্ষেত ধ্বংস করেছে।

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে এ-সম্পর্কিত একটি পোস্টে এসব তথ্য তুলে ধরা হয়।

পোস্টে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের দুর্গম ডিমপাহাড় ও সাঙ্গু নদী মধ্যবর্তী পার্বত্য এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে ১৭টি স্থানে প্রায় ৪৩ একর পপিক্ষেত ধ্বংস করেছে। জানা যায়, এলাকায় আরও কিছু জমিতে অবৈধ পপি চাষ চলমান রয়েছে, যা নির্মূলে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

সেনাবাহিনী জানিয়েছে, দেশের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

সর্বশেষ :

আরও পড়ুন: