Home রাজনীতি এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী ২৮ ফেব্রুয়ারি, বাড়ছে পরিসর

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী ২৮ ফেব্রুয়ারি, বাড়ছে পরিসর

জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব থেকে উঠে আসাদের নিয়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি গঠিত হয় এনসিপি।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২

Share

সংবাদ সম্মেলনে এনসিপির শীর্ষস্থানীয় নেতারা। ছবি: সংগৃহীত

আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব থেকে উঠে আসাদের নিয়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি গঠিত হয় এনসিপি। আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে দলটি ১১-দলীয় নির্বাচনী ঐক্য গড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ছয়টি আসনে জয় পেয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই কাউন্সিল করতে যাচ্ছে নির্বাচন কমিশনে নিবন্ধিত এনসিপি। ডান, বাম, ইসলামপন্থী ও নৃগোষ্ঠীদের নিয়ে গড়ে ওঠা মধ্যমপন্থী রাজনৈতিক দলটি তাদের পরিসর আরও বড় করতে চলেছে। এ উপলক্ষে ‘বাংলাদেশপন্থী’ বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে শীর্ষস্থানীয় নেতারা আলোচনা করছেন বলে সংবাদ সম্মেলনে জানান আসিফ মাহমুদ।

তিনি বলেন, ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ-বাংলাদেশ) বাংলাদেশপন্থী যেসব প্ল্যাটফর্ম রয়েছে, এনসিপিতে যুক্ত করার জন্য তাদের সঙ্গে আলোচনা চলছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কাউন্সিল হবে, সেখানে এ বিষয়ে বড় চমক থাকতে পারে বলে ইঙ্গিত দেন এই মুখপাত্র।

সর্বশেষ :

আরও পড়ুন: