Home খাগড়াছড়ি খাগড়াছড়িতে পুলিশের শীর্ষ পদে রদবদল, সায়েমের বিদায়—আসছেন ডিএমপির মোস্তাক

খাগড়াছড়িতে পুলিশের শীর্ষ পদে রদবদল, সায়েমের বিদায়—আসছেন ডিএমপির মোস্তাক

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপারের পদে পরিবর্তন আনল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  এসপি মির্জা সায়েম মাহমুদকে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব পাচ্ছেন মো. মোস্তাক সরকার।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ১২:২৫

Share

বিদায়ী পুলিশ সুপার মির্জা সায়েম

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপারের পদে পরিবর্তন আনল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  এসপি মির্জা সায়েম মাহমুদকে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব পাচ্ছেন মো. মোস্তাক সরকার।

বুধবার জারি হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর উপকমিশনার পদে থাকা মোস্তাক সরকারকে খাগড়াছড়ির নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, মির্জা সায়েম মাহমুদকে বগুড়ায় বদলি করা হয়েছে।

প্রশাসনের ভাষ্য, জনস্বার্থেই এই রদবদল। নির্দেশ কার্যকর হবে অবিলম্বে। পাহাড়ি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন এসপি কী বার্তা দেন, সেদিকেই এখন নজর স্থানীয়দের।

সর্বশেষ :

আরও পড়ুন: