Home বান্দরবান বান্দরবানে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

বান্দরবানে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

পাহাড়ে নিরাপত্তা প্রদানের পাশাপাশি মানবিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বান্দরবান রিজিয়নের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ১১:০১

Share

বান্দরবান রিজিয়নের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।

পাহাড়ে নিরাপত্তা প্রদানের পাশাপাশি মানবিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বান্দরবান রিজিয়নের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সেই সঙ্গে সম্প্রতি শহরের উজানীপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এমডিএস মাঠে এসব ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন ৬৯ পদাতিক ব্রিগেডের জি-থ্রি আই ক্যাপ্টেন সামিউল ইসলাম।

তিনি বলেন, “পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”

সর্বশেষ :

আরও পড়ুন: