Home খাগড়াছড়ি খাগড়াছড়িতে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে ‘হাই প্রাইস গেম’, প্রশাসন-সেনা যৌথ অভিযান, দামের বাইরে বিক্রি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

খাগড়াছড়িতে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে ‘হাই প্রাইস গেম’, প্রশাসন-সেনা যৌথ অভিযান, দামের বাইরে বিক্রি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

দীঘিনালায় কিছু পেট্রোল পাম্প ও তেলের দোকান সম্প্রতি বাজারকে নিয়ন্ত্রণ করে ‘হাই প্রাইস গেম’ খেলছিল। বোয়ালখালী নতুন বাজারসহ আশপাশের এলাকায় তারা তেল কম সরবরাহ করে, দোকান বন্ধ রাখে এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে সাধারণ মানুষকে হয়রানি করছিল।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ১১:১৫

Share

দীঘিনালায় কিছু পেট্রোল পাম্প ও তেলের দোকান সম্প্রতি বাজারকে নিয়ন্ত্রণ করে ‘হাই প্রাইস গেম’ খেলছিল। বোয়ালখালী নতুন বাজারসহ আশপাশের এলাকায় তারা তেল কম সরবরাহ করে, দোকান বন্ধ রাখে এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে সাধারণ মানুষকে হয়রানি করছিল।

অভিযোগের ভিত্তিতে সেনা ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়েছে শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও তেলের দোকানে এ অভিযান পরিচালনা করেন দীঘিনালা জোনের জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী ও দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, “যে কোনো ব্যবসায়ী যদি সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করে বা কৃত্রিম সংকট সৃষ্টি করে, প্রমাণ সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযান চলাকালে জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পাম্প এবং তেলের দোকানগুলোতে তেলের মজুত, বিক্রয় কার্যক্রম এবং মূল্য তালিকা পরীক্ষা করেছেন। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় থাকে।

স্থানীয়রা জানাচ্ছেন, সম্প্রতি কিছু পাম্প স্বেচ্ছামূলক বন্ধ রাখার কারণে তেলের সরবরাহ কমে যাচ্ছিল। এই অভিযানের মাধ্যমে প্রশাসন এবং সেনা সতর্ক বার্তা দিয়েছে, যাতে কেউ দামের বাইরেও তেল বিক্রি করে মানুষকে হয়রানি করতে না পারে।

অভিযান শেষে প্রশাসন নিশ্চিত করেছেন, বাজারে তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা হবে এবং ভবিষ্যতে কৃত্রিম সংকট বা অতিরিক্ত দামের ঘটনা ঘটলে প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

আরও পড়ুন: