Home বান্দরবান কিশোর গ্যাং দমনে কড়াকড়ি, রাত ১০টার পর রাস্তায় কিশোর দেখলেই আইনি ব্যবস্থা—বান্দরবানে পুলিশ সুপার

কিশোর গ্যাং দমনে কড়াকড়ি, রাত ১০টার পর রাস্তায় কিশোর দেখলেই আইনি ব্যবস্থা—বান্দরবানে পুলিশ সুপার

কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় দেখা গেলে আইনানুগ ব্যবস্থার মুখোমুখি করা হবে বলে সতর্ক করেছেন মো. আবদুর রহমান, বান্দরবান জেলার পুলিশ সুপার।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১১:১৫

Share

কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় দেখা গেলে আইনানুগ ব্যবস্থার মুখোমুখি করা হবে বলে সতর্ক করেছেন মো. আবদুর রহমান, বান্দরবান জেলার পুলিশ সুপার।

রবিবার (৮ মার্চ) রাত ১১টার দিকে বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় পুলিশের সচেতনতামূলক কার্যক্রম চলাকালে এ কথা বলেন তিনি।

পুলিশ সুপার বলেন, ‘কিশোর গ্যাং বলতে যে অর্থে বোঝানো হয়, বান্দরবানে সেই অর্থে বিষয়টি বোঝাতে চাওয়া হচ্ছে না। অনেক কিশোরই আসলে অবুঝ, পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি সচেতন নয়। এখন তাদের সময় লেখাপড়া করে নিজেকে গড়ে তোলার। এই সময়টা নষ্ট করলে ভবিষ্যতে পড়াশোনার বড় ক্ষতি হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে তারাবি নামাজ চলায় নামাজ শেষে ৩০ মিনিট সময় অপেক্ষা করবে পুলিশ। এরপর রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় পাওয়া গেলে সরাসরি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজের সন্তানের দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দেবেন না। সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, কার সঙ্গে মিশছে—এসব বিষয়ে খোঁজ রাখুন। রাত ১০টার মধ্যে বাসায় না ফিরলে নিকটস্থ থানায় যোগাযোগ করুন।’

পুলিশ সুপার আরও জানান, সত্যিই যদি কোথাও কিশোর গ্যাংয়ের অস্তিত্ব পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কেউই ছাড় পাবে না।

সর্বশেষ :

আরও পড়ুন: