Home রাঙামাটি রাঙামাটিতে হন্ন হয়ে তেল খুঁজছেন চালকরা, পাম্পে তেল থাকলেও বিক্রি বন্ধ রেখেছেন মালিকরা

রাঙামাটিতে হন্ন হয়ে তেল খুঁজছেন চালকরা, পাম্পে তেল থাকলেও বিক্রি বন্ধ রেখেছেন মালিকরা

পার্বত্য জেলা রাঙামাটিতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও দোকানে তেল না থাকার কথা বলে বিক্রি বন্ধ রাখা হয়েছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১২:৩৮

Share

পাম্পে তেলের জন্য অপেক্ষায় মোটরসাইকেল চালকরা

পার্বত্য জেলা রাঙামাটিতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও দোকানে তেল না থাকার কথা বলে বিক্রি বন্ধ রাখা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, কিছু পাম্পে তেল মজুত থাকলেও তা বিক্রি করা হচ্ছে না। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন গাড়িচালক ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, জ্বালানি তেল বিক্রি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা প্রয়োজন।

সোমবার (৯ মার্চ) সকাল থেকে শহরের বনরুপা এলাকার মের্সাস হিল ভিউ ফিলিং স্টেশন অ্যান্ড পেট্রোল পাম্পে কয়েক ঘণ্টা তেল বিক্রি করা হলেও দুপুরের পর তেল থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে পাম্পের এক ব্যবস্থাপক জানান, তাদের কাছে অকটেন ১ হাজার ২৯৪ লিটার এবং ডিজেল ১ হাজার ৯৫৭ লিটার মজুত রয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে বুধবার পর্যন্ত তেল ভাগ করে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের চাহিদা অনুযায়ী তাদেরও তেল সরবরাহ করা হচ্ছে বলে তিনি জানান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন বলেন, ‘পাম্পগুলোতে বর্তমানে কত পরিমাণ তেল মজুত আছে সে বিষয়ে তার কাছে এখনও কোনো তথ্য আসেনি। তথ্য পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।’ তিনি আরও বলেন, ‘কোনো পাম্পে তেল মজুত রেখে বিক্রি না করার সুযোগ নেই; যতক্ষণ তেল থাকবে ততক্ষণ বিক্রি করতে হবে।’

এদিকে তেলের দোকান ও পাম্পগুলোতে তেল না পেয়ে জরুরি প্রয়োজনে বের হওয়া বিভিন্ন পেশার মানুষ হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। শহরের মাঝেরবস্তি এলাকার বাসিন্দা মো. ইমু বলেন, ‘কাজে বের হয়ে পাম্পে এসে তেল পাচ্ছি না। বাসায় ফিরে যাওয়ার মতো তেলও নেই।’

সর্বশেষ :

আরও পড়ুন: