Home রাঙামাটি পদত্যাগের হিড়িক, এনসিপি ‘শূণ্য’ হতে যাচ্ছে রাঙামাটি?

পদত্যাগের হিড়িক, এনসিপি ‘শূণ্য’ হতে যাচ্ছে রাঙামাটি?

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জেলা নেতৃত্বে পদত্যাগের হিড়িক দেখা দিয়েছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১২:০৫

Share

বিপিন জ্যোতি চাকমা

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জেলা নেতৃত্বে পদত্যাগের হিড়িক দেখা দিয়েছে। জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা, যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা এবং জুরাছড়ি উপজেলা আহ্বায়ক কমিটির ৮৭ নেতা একের পর এক পদত্যাগ করায়
প্রশ্ন উঠেছে— এনসিপি ‘শূণ্য’ হতে যাচ্ছে রাঙামাটি?

পদত্যাগকারীদের দাবি, একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে জোটের সিদ্ধান্তে দলটি তার স্বকীয়তা থেকে সরে এসেছে। তবে বিষয়টিকে ভিন্নভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের সন্দেহ, গণপদত্যাগের পেছনে অন্য কোনো রাজনৈতিক দলের চাপ থাকতে পারে।

সবশেষ বিপিন জ্যোতি চাকমা বুধবার বিকেলে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে দলের শক্তিশালীকরণ ও পার্বত্য জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছি। কিন্তু সাংগঠনিক অসহযোগিতা, কেন্দ্রীয় পর্যায়ের সমন্বয়ের ঘাটতি এবং কিছু নেতার প্ররোচনায় দলের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, শিগগিরই কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠাব। তবে দেশের গণতন্ত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় আমার কাজ চলবে।

এর আগে ৫ মার্চ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা এবং ৯ মার্চ জুরাছড়ি উপজেলা আহ্বায়ক কমিটির ৮৭ নেতা একযোগে পদত্যাগ করেন।

জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব এম শোয়াইব জানিয়েছেন, আহ্বায়ক পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তবে কেন্দ্রীয় কার্যালয়ে এখনও পদত্যাগপত্র পাঠানো হয়নি। তাই তিনি এখনও স্বপদে আছেন। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ :

আরও পড়ুন: