Home খাগড়াছড়ি মানিকছড়ির সড়কে সাইকেল চালচ্ছিল ছোট্ট রাফি, বাসায় ফেরার আগেই প্রাণ কেড়ে নিল পিকআপ ভ্যান

মানিকছড়ির সড়কে সাইকেল চালচ্ছিল ছোট্ট রাফি, বাসায় ফেরার আগেই প্রাণ কেড়ে নিল পিকআপ ভ্যান

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এক পুলিশ দম্পতির ৮ বছরের ছেলে মো. রাফি পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছেন।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৭

Share

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এক পুলিশ দম্পতির ৮ বছরের ছেলে মো. রাফি পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের আগমুহূর্তে পুরাতন উপজেলা-গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুল সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাফির বাবা মো. সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই এবং মা রুজি আক্তার মানিকছড়ি থানার সার্কেল অফিসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। রাফি মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকত।

জানা গেছে, রাফি জুমার নামাজের আগে সাইকেল চালাচ্ছিলেন। এ সময় পিকআপ ভ্যানের চাপায় গুরুতর আহত রাফিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দীন মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

সর্বশেষ :

আরও পড়ুন: