Home রাঙামাটি ৩ দিন পর খোঁজ মিলল, কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার

৩ দিন পর খোঁজ মিলল, কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার

তিন দিন ধরে খোঁজ মিলছিল না। অবশেষে মিলল সন্ধান। রাঙামাটির কাপ্তাই উপজেলায় নিখোঁজ এক কিশোরীকে উদ্ধার করল পুলিশ। সোমবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১১:৪৭

Share

তিন দিন ধরে খোঁজ মিলছিল না। অবশেষে মিলল সন্ধান। রাঙামাটির কাপ্তাই উপজেলায় নিখোঁজ এক কিশোরীকে উদ্ধার করল পুলিশ। সোমবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উদ্ধার হওয়া কিশোরী ক্রয়চিং মারমা (১৬)। কাপ্তাইয়ের জীবতলী ইউনিয়নের মুরালীপাড়া এলাকার বাসিন্দা সে।

পুলিশ সূত্রে খবর, গত ১৩ মার্চ কাপ্তাই থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হয়। তার পরেই শুরু হয় তল্লাশি। শনিবার বিকেলে উপপরিদর্শক সাইমুম ইসলাম, মোস্তাফিজুর রহমান ও সুজন শর্মার নেতৃত্বে একটি দল এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই উদ্ধার করা হয় কিশোরীকে।

উদ্ধারের পর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, সোমবার সকালে কিশোরীকে রাঙামাটি জেলা কারা হেফাজতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ :

আরও পড়ুন: