Home খাগড়াছড়ি ১০ দিনের মাথায় মোস্তাক সরকারের বদলি আদেশ বাতিল, খাগড়াছড়ির নতুন এসপি মোরতোজা আলী খান

১০ দিনের মাথায় মোস্তাক সরকারের বদলি আদেশ বাতিল, খাগড়াছড়ির নতুন এসপি মোরতোজা আলী খান

খাগড়াছড়িতে নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে সিআইডির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০২:৫৮

Share

খাগড়াছড়িতে নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে সিআইডির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে। খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বদলি করে ডিএমপির উপপুলিশ কমিশনার মোস্তাক সরকারকে পদায়নের ১০ দিনের মাথায় নতুন করে এই বদল এলো।

সোমবার (সোমবার, ১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

খাগড়াছড়িতে বদলির আদেশপ্রাপ্ত ডিএমপির উপপুলিশ কমিশনার মোস্তাক সরকারের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ :

আরও পড়ুন: