Home রাজনীতি ওমরাহ পালনে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম

ওমরাহ পালনে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০১:১৮

Share

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সোমবার (৩০ মার্চ) স্থানীয় সময় সকালে সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। এ সময় প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

স্বস্ত্রীক ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। ঢাকা ত্যাগের আগে তিনি বার্তাপ্রেরকের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

সর্বশেষ :

আরও পড়ুন: