Home বান্দরবান দুই ভোটের ব্যবধানে হার, তবু উৎসবমুখর বান্দরবান বার

দুই ভোটের ব্যবধানে হার, তবু উৎসবমুখর বান্দরবান বার

ভোট গণনা শেষ হতেই চাপা উত্তেজনা। সভাপতি পদে দুজনের ব্যবধান মাত্র দুটি ভোট। জিতলেন অ্যাডভোকেট আবুল কালাম, হারলেন অ্যাডভোকেট ইলিয়াছুর রহমান।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ১১:১৪

Share

বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি-সম্পাদক।

ভোট গণনা শেষ হতেই চাপা উত্তেজনা। সভাপতি পদে দুজনের ব্যবধান মাত্র দুটি ভোট। জিতলেন অ্যাডভোকেট আবুল কালাম, হারলেন অ্যাডভোকেট ইলিয়াছুর রহমান। কিন্তু হারজিতের এই সরু দেয়াল পেরিয়েও বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচনটি শেষ হলো উৎসবের আমেজেই।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা বারের কার্যালয়ে চলে ভোটগ্রহণ। ১২৬ জন ভোটারের মধ্যে ব্যালট দিয়েছেন ১২২ জন।

সাধারণ সম্পাদক পদে অবশ্য লড়াই ততটা হাড্ডাহাড্ডি হয়নি। ৭০ ভোট পেয়ে স্বস্তির জয় পেয়েছেন অ্যাডভোকেট মো. আবু জাফর। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোর্শেদ আলম পেয়েছেন ৫০ ভোট।

অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দীন কাদের চৌধুরী প্রিন্স, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট শাহনেওয়াজ চৌধুরী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি হয়েছেন অ্যাডভোকেট বাসিং থোয়াই মার্মা, আইটি সম্পাদক আনোয়ার হোসেন ও ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক। সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাজীব চন্দ্র, উসাই মার্মা ও আবদুল্লাহ আল মামুন মুন্না।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উম্যাচিং মার্মা জানান, নির্বাচিতরা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ :

আরও পড়ুন: