Home খাগড়াছড়ি পাহাড় কাটার মহোৎসব মানিকছড়িতে, অভিযানে জব্দ দুই খননযন্ত্র — পালাল অভিযুক্তরা

পাহাড় কাটার মহোৎসব মানিকছড়িতে, অভিযানে জব্দ দুই খননযন্ত্র — পালাল অভিযুক্তরা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ১১:১২

Share

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় থামছে না পাহাড় ধ্বংসের খেলা। প্রশাসনের চোখ এড়িয়ে দিনরাত একটানা চলছে পাহাড় কাটা। গত এক বছরে অন্তত অর্ধশতাধিক পাহাড় গুঁড়িয়ে দিয়েছে একটি চক্র। বিভিন্ন সময় প্রশাসন তৎপর হলেও থামানো যাচ্ছে না এই ধ্বংসলীলা।

সর্বশেষ গত কয়েক দিন ধরে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় বিশাল জায়গাজুড়ে একাধিক পাহাড় কেটে সাবাড় করছিলেন মো. মনির হোসেনসহ আরও কয়েকজন। খবর পেয়ে রোববার দুপুরে অভিযানে নামেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা।

এলেন, দেখলেন — কিন্তু ধরতে পারলেন না

অভিযানে দুটি স্কেভেটর জব্দ করা হয়েছে। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাহাড় কাটায় জড়িতরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা বলেন, ‘বেশ কয়েকটি পাহাড় কাটার আলামত পাওয়া গেছে। দুটি স্কেভেটর জব্দ করা হয়েছে। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানকালে স্থানীয় ইউপি সদস্য প্রিয়লাল চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আবদুল মান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

আরও পড়ুন: