Home রাঙামাটি বাড়িতে মজুত করে চড়া দামে বিক্রি, ১০০ লিটার ডিজেলসহ রাঙামাটিতে গ্রেফতার মজুতকারী

বাড়িতে মজুত করে চড়া দামে বিক্রি, ১০০ লিটার ডিজেলসহ রাঙামাটিতে গ্রেফতার মজুতকারী

বাড়িতে বসেই চলছিল অবৈধ তেলের কারবার। গোপনে মজুত, চড়া দামে বিক্রি — দিনের পর দিন। কিন্তু গোয়েন্দার চোখ এড়ানো গেল না শেষ পর্যন্ত। সোমবার সন্ধ্যায় হাতেনাতে ধরা পড়লেন রাঙামাটির সেই তেল-কারবারি।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ১১:২৭

Share

বাড়িতে বসেই চলছিল অবৈধ তেলের কারবার। গোপনে মজুত, চড়া দামে বিক্রি — দিনের পর দিন। কিন্তু গোয়েন্দার চোখ এড়ানো গেল না শেষ পর্যন্ত। সোমবার সন্ধ্যায় হাতেনাতে ধরা পড়লেন রাঙামাটির সেই তেল-কারবারি।

শহরের পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শরীয়তপুর এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম সাবুকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় অবৈধভাবে মজুত করা ১০০ লিটার ডিজেল।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন জানান, বেশ কিছুদিন ধরেই সাবুর বিরুদ্ধে তেল মজুত করে বেশি দামে বিক্রির খবর ছিল পুলিশের কাছে। শুরু হয় গোয়েন্দা নজরদারি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

সর্বশেষ :

আরও পড়ুন: