Home চট্টগ্রাম চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন

চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৬

Share

নগরের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেইট চিটাগাং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সর্বশেষ পাওয়া তথ্যে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সর্বশেষ :

আরও পড়ুন: