Home বান্দরবান বান্দরবানে বিজিবির অভিযানে অস্ত্রসহ আটক ২

বান্দরবানে বিজিবির অভিযানে অস্ত্রসহ আটক ২

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০২:০৩

Share

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় অভিযানে ২টি পিস্তল ও ৪২ রাউন্ড গুলিসহ একজন রোহিঙ্গা নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১২ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

আটকরা রোহিঙ্গা ক্যাম্প-১৩, ব্লক এফ-১ এর বাসিন্দা ও অপরজন সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকা বাসিন্দা।

বিজিবি জানায়, শনিবার সন্ধায় গোপন সংবাদ পেয়ে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাগানঘোনা এলাকায় অভিযান চালিয়েছে বিজিবি একটি টহল দল। অভিযানে মো. ফারুক(২১) নামে রোহিঙ্গা যুবককে আটক করা হয়। ৯ মিলিমিটার একটি পিস্তল, ৪২ রাউন্ড এ্যামুনেশন উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, আটক রোহিঙ্গা যুবকের তথ্যের মাধ্যমে চাকডালা বাজার এলাকায় থেকে মো. নুরুল আলম (৩০) নামে আরও একজন আটক করে বিজিবি।

বিজিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা আয়াতুল্লাহ নামের এক ব্যক্তির নির্দেশে ২০ হাজার টাকার বিনিময়ে অস্ত্র দুটি বহন করে সদর ইউনিয়নের ক্যাফে-১৩ নামক একটি হোটেলে অন্য একটি পক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা করছিল।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ :

আরও পড়ুন: