Home খাগড়াছড়ি মানিকছড়িতে স্কুলছাত্রী ধর্ষণ, একজন গ্রেপ্তার

মানিকছড়িতে স্কুলছাত্রী ধর্ষণ, একজন গ্রেপ্তার

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩২

Share

খাগড়াছড়ির মানিকছড়িতে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রবিন হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রবিন উপজেলার তিনটহরী ইউনিয়নের বাসিন্দা। মঙ্গলবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত সোমবার বিকেলে তিনটহরী ইউনিয়নের মধ্যমপাড়া এলাকায় মেয়েটি বাড়ির বাইরে বেরোলে একটি সিএনজিচালিত অটোরিকশায় জোর করে তাকে তুলে নেওয়া হয়। এরপর সন্ধ্যার দিকে চিতাখোলা-সংলগ্ন নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, মেয়েটিকে মারধর করে ভয় দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে।

পরদিন মঙ্গলবার মেয়েটির মা থানায় অভিযোগ দিলে পুলিশ দ্রুত অভিযানে নামে এবং প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মামলায় অটোরিকশাচালক জোনায়েদকেও আসামি করা হয়েছে। তবে পুলিশের নজর এড়িয়ে তিনি এখনো পালিয়ে বেড়াচ্ছেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ :

আরও পড়ুন: