প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন। ছবি: পিএমও
ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালের অধিবেশনে তিনি আরও জানান, বিদেশে কর্মী পাঠাতে বিদেশস্থ বাংলাদেশ মিশনের সুপারিশে প্রয়োজন অনুসারে দেশভিত্তিক স্থানীয় লবিস্ট/বিশেষজ্ঞ ফার্ম নিয়োগ করা হচ্ছে।
জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নরসিংদী-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্তকরণেও কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী।


