Home বান্দরবান নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ দুই যুবককে পুলিশে দিল ‘জনতা’

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ দুই যুবককে পুলিশে দিল ‘জনতা’

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ দুই যুবককে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার সন্ধ্যায় উপজেলার বাইশারী এলাকায় ধাওয়া করে তাদের আটক করেন তাঁরা।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১১:০৫

Share

ছবি: প্রতীকী

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ দুই যুবককে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার সন্ধ্যায় উপজেলার বাইশারী এলাকায় ধাওয়া করে তাদের আটক করেন তাঁরা।

আটক দুজন হলেন উত্তর বাইশারীর আতাউল্লাহ কলিম (৩২) ও মধ্যম বাইশারীর হারুন (২৬)।

আটককারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দুজন এলাকায় হয়রানিসহ নানা অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযোগকারীরা জানান, তাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে রোববার সন্ধ্যায় এলাকাবাসী একজোট হয়ে ধাওয়া করে তাদের আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রগুলিসহ তাদের থানায় নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

আটক দুজনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের কিংবা পরিবারের বক্তব্য জানা যায়নি।

সর্বশেষ :

আরও পড়ুন: