Home বান্দরবান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বান্দরবানের মাধবী মারমা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বান্দরবানের মাধবী মারমা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় স্থান পেয়েছেন

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৫:২০

Share

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় স্থান পেয়েছেন বান্দরবানের আইনজীবী ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট মাধবী মারমা।

মাধবী মারমা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের নভেম্বরে গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে তিনি সদস্য হিসেবে নিযুক্ত হন। এ ছাড়া তিনি বান্দরবান জেলা জজকোর্টের আইনজীবী এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির বান্দরবান শাখার সহসভাপতির দায়িত্বও পালন করছেন।

দলীয় সূত্র জানায়, আবেদনগুলো থেকে প্রথমে একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়, পরে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়ন বোর্ড জানিয়েছে, প্রার্থী বাছাইয়ে ত্যাগী, অভিজ্ঞ ও শিক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সর্বশেষ :

আরও পড়ুন: