Home খাগড়াছড়ি মাদক, অনুপ্রবেশ, পাচার রোধে জনসম্পৃক্ততার আহ্বান, দীঘিনালায় বিজিবির আলোচনা সভা

মাদক, অনুপ্রবেশ, পাচার রোধে জনসম্পৃক্ততার আহ্বান, দীঘিনালায় বিজিবির আলোচনা সভা

খাগড়াছড়ির দীঘিনালায় জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৮

Share

খাগড়াছড়ির দীঘিনালায় জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ বলেন, সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা বিজিবির অন্যতম প্রধান দায়িত্ব। মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচারের মতো অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। তবে এসব অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা ও পারস্পরিক সহযোগিতাও জরুরি বলে তিনি উল্লেখ করেন। পাহাড়ি ও বাঙালি সব জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে বিজিবি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

বিশেষ অতিথি দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ বলেন, সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

সভায় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা ও দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

সর্বশেষ :

আরও পড়ুন: