Home রাঙামাটি কাপ্তাই হ্রদ ড্রেজিং হবে, নেটওয়ার্কবঞ্চিত এলাকায় মোবাইল সংযোগ আসছে: পার্বত্য মন্ত্রী

কাপ্তাই হ্রদ ড্রেজিং হবে, নেটওয়ার্কবঞ্চিত এলাকায় মোবাইল সংযোগ আসছে: পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় উন্নয়নের নতুন প্রতিশ্রুতি নিয়ে হাজির হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও পর্যটন অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনে বড় পরিবর্তন আসবে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৪

Share

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় উন্নয়নের নতুন প্রতিশ্রুতি নিয়ে হাজির হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও পর্যটন অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনে বড় পরিবর্তন আসবে।

শনিবার রাঙামাটির বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

কাপ্তাই হ্রদে ড্রেজিং

দীর্ঘদিন ধরে কাপ্তাই হ্রদে পলি জমে নাব্য কমে আসছে। এর প্রভাব পড়েছে নৌযান চলাচল, মাছ উৎপাদন ও পর্যটনে। মন্ত্রী জানান, এই সংকট কাটাতে কর্ণফুলী নদী ও কাপ্তাই হ্রদ ড্রেজিং শুরু হবে। তিনি বলেন, ‘কাপ্তাই হ্রদ পার্বত্য অঞ্চলের অর্থনীতি, নৌযোগাযোগ, মৎস্যসম্পদ ও পর্যটনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ পরিস্থিতির উত্তরণে সরকার হ্রদ খননের সিদ্ধান্ত নিয়েছে।’

মোবাইল নেটওয়ার্ক পাবে দুর্গম এলাকা

বরকলসহ পার্বত্য অঞ্চলের যেসব এলাকা এখনও মোবাইল নেটওয়ার্কের বাইরে, সেখানে স্বল্প সময়ের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হবে বলে ঘোষণা দেন মন্ত্রী। উন্নয়ন কার্যক্রম সফল করতে শান্তিশৃঙ্খলা বজায় রেখে সবার সম্মিলিত অংশগ্রহণের আহ্বানও জানান তিনি।

বরকল উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিম, পার্বত্য মন্ত্রণালয়ের উপসচিব রবীন্দ্র চাকমা, বরকল ৪৫ বিজিবির ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈম এবং জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম পনিরসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, হেডম্যান, কারবারি ও স্থানীয় এসএসসি পরীক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

আরও পড়ুন: