Home ফোকাস খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি গড়তেই মামলা, আসামি ৪০ জন

খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি গড়তেই মামলা, আসামি ৪০ জন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে কমিটি গঠনের সাহস দেখাতে গিয়ে বিপাকে পড়লেন খাগড়াছড়ি ছাত্রলীগের নেতারা। নতুন কমিটির ৩৯ সদস্য এবং জেলা আওয়ামী লীগের এক নেতাসহ মোট ৪০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৮

Share

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে কমিটি গঠনের সাহস দেখাতে গিয়ে বিপাকে পড়লেন খাগড়াছড়ি ছাত্রলীগের নেতারা। নতুন কমিটির ৩৯ সদস্য এবং জেলা আওয়ামী লীগের এক নেতাসহ মোট ৪০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকেও একই মামলায় আসামি করা হয়েছে।

শনিবার দুপুরে খাগড়াছড়ি সদর থানায় এই মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক বাদশা বুলবুল। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১৬ এপ্রিল। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার নতুন ৩৯ সদস্যের কমিটির খবর। মনির হোসেনকে সভাপতি এবং জিৎজয় ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে গঠিত সেই কমিটির নেতারা ২১ এপ্রিল সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে একত্রিত হন।

পুলিশের দাবি, এর নেপথ্যে কাজ করেছেন জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমা।

খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

সর্বশেষ :

আরও পড়ুন: