Home বান্দরবান বিদ্যুৎ নেই, বাইরে খাঁ খাঁ রোদ— লামায় একদিনে হিটস্ট্রোকে কাবু ১৮ শিক্ষার্থী

বিদ্যুৎ নেই, বাইরে খাঁ খাঁ রোদ— লামায় একদিনে হিটস্ট্রোকে কাবু ১৮ শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলায় তীব্র দাবদাহ ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে একটি বিদ্যালয়ে একদিনেই হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে ১৮ জন শিক্ষার্থী।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৬

Share

বান্দরবানের লামা উপজেলায় তীব্র দাবদাহ ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে একটি বিদ্যালয়ে একদিনেই হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে ১৮ জন শিক্ষার্থী। রোববার দুপুরে সরই উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। তিন দিন আগেও একই বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী গরমে অসুস্থ হয়েছিল।

বিদ্যালয় সূত্র জানায়, বেলা ১২টার পর হঠাৎ ষষ্ঠ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পর্যায়ক্রমে সপ্তম থেকে দশম শ্রেণির আরও শিক্ষার্থীরা একইভাবে আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে ষষ্ঠ শ্রেণির ৬ জন, সপ্তম শ্রেণির ৭ জন, অষ্টম শ্রেণির ২ জন এবং দশম শ্রেণির ৩ জন রয়েছে।

প্রধান শিক্ষক নীতি পূর্ণ বড়ুয়া বলেন, প্রচণ্ড গরম ও বিদ্যুতের আসা-যাওয়ার কারণে শ্রেণিকক্ষে বসে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছিল। অসুস্থ শিক্ষার্থীদের শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে বাড়ি পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক দিনের অসহনীয় তাপমাত্রা ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পর্যাপ্ত পানি না খাওয়া এবং গাদাগাদি করে শ্রেণিকক্ষে বসে থাকায় শিক্ষার্থীরা পানিশূন্যতায় ভুগছে বলে জানান তাঁরা।

লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাদিম মাহমুদ জানান, হাসপাতালে বর্তমানে কোনো শিক্ষার্থী ভর্তি নেই। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে। বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসীম উদ্দীন বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না, তবে দ্রুত খতিয়ে দেখবেন।

বিদ্যুৎ নেই, বাইরে খাঁ খাঁ রোদ— লামায় একদিনে হিটস্ট্রোকে কাবু ১৮ শিক্ষার্থী

সর্বশেষ :

আরও পড়ুন: