Home বান্দরবান সংসদ সদস্যের এক চিঠিতে আটকে গেল বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা

সংসদ সদস্যের এক চিঠিতে আটকে গেল বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা

আগামী ২ মে অনুষ্ঠিতব্য বান্দরবান জেলা পরিষদের প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে। বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরীর আবেদনের পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৮

Share

আগামী ২ মে অনুষ্ঠিতব্য বান্দরবান জেলা পরিষদের প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে। বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরীর আবেদনের পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত চিঠি বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত রাখতে হবে।

তবে কী কারণে সাংসদ এই আবেদন করেছেন এবং কেন মন্ত্রণালয় তা মেনে নিল — সে বিষয়ে চিঠিতে কোনো ব্যাখ্যা নেই

সর্বশেষ :

আরও পড়ুন: