Home রাঙামাটি বিনা খরচে ন্যায়বিচার, রাঙামাটিতে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস

বিনা খরচে ন্যায়বিচার, রাঙামাটিতে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস

'সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ'— এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের হ্যাপির মোড় ও বনরূপা এলাকা প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৮

Share

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’— এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের হ্যাপির মোড় ও বনরূপা এলাকা প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আহসান তারেক। বক্তব্য দেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মাহাবুবুর রহমানসহ অনেকে।

বক্তারা বলেন, সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠী বিনা খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি আদালতের মামলার জট কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভায় জানানো হয়, ২০২৫ সালে রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১ হাজার ১৮৩টি বিরোধ বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি হয়েছে। উপকারভোগী হয়েছেন ১ হাজার ৫৮৩ জন এবং আদায় হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকারও বেশি। এ ছাড়া ১ হাজার ২৫৬ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে এবং ৩৬২টি মামলায় সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

দিবস উপলক্ষে আয়োজিত লিগ্যাল এইড মেলায় বিভিন্ন সংস্থা আইনি তথ্য ও সেবাবিষয়ক জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগ বিনামূল্যে চিকিৎসাসেবা এবং একটি ওষুধ কোম্পানি ডায়াবেটিস পরীক্ষা সেবা প্রদান করে।

সর্বশেষ :

আরও পড়ুন: