0
ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ার আশঙ্কায় প্রতিটি রাত কাটত আতঙ্কে। জরাজীর্ণ ঘরে সন্তানদের নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলেন বান্দরবান পৌরসভার ইসলামপুর এলাকার বিধবা কুলসুমা বেগম। সহায়তার কোনো হাত ছিল না তাঁর। সেই অন্ধকারে আলো হয়ে এল বান্দরবান সেনাজোন।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হুমায়ুন রশীদের তত্ত্বাবধানে কুলসুমা বেগমের নতুন ঘর নির্মাণে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শিগগিরই শুরু হচ্ছে নির্মাণকাজ।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত কুলসুমা বেগম বলেন, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। বান্দরবান সেনাজোন আমার জীবনে আলোর মতো এসেছে। এই সহায়তা কখনো ভুলব না।
স্থানীয় বাসিন্দারা সেনাজোনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


