Home বান্দরবান নগদমুক্ত লেনদেনের প্রচারে বান্দরবানে বাংলাদেশ ব্যাংকের সেমিনার

নগদমুক্ত লেনদেনের প্রচারে বান্দরবানে বাংলাদেশ ব্যাংকের সেমিনার

নগদহীন আর্থিক ব্যবস্থার প্রসারে বান্দরবানে দিনব্যাপী 'ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ' শীর্ষক কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের বান্দরবান শাখার মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২ মে ২০২৬, ১০:৫৯

Share

নগদহীন আর্থিক ব্যবস্থার প্রসারে বান্দরবানে দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের বান্দরবান শাখার মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট পর্যন্ত একটি র‍্যালি বের হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন খান বলেন, সরকার প্রতি বছর নগদ অর্থ ছাপানো, পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় বিপুল অর্থ ব্যয় করে। বাংলা কিউআর ব্যবহারের পরিধি বাড়ানো গেলে এই ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে এবং সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মকবুল হোসেন বলেন, ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়িত হলে অর্থনীতিতে স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে। ডিজিটাল পেমেন্টের সম্প্রসারণ গ্রামীণ ও প্রান্তিক মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনবে।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের সামগ্রিক ধারণা নিয়ে উপস্থাপনা করেন। পরে অংশগ্রহণকারীদের বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট পদ্ধতির ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

সর্বশেষ :

আরও পড়ুন: