Home খাগড়াছড়ি লাকড়ি আনতে চেঙ্গী নদীতে, স্রোতে ভেসে গেলেন স্কুলদপ্তরি— তিন দিন পর মিলল মরদেহ

লাকড়ি আনতে চেঙ্গী নদীতে, স্রোতে ভেসে গেলেন স্কুলদপ্তরি— তিন দিন পর মিলল মরদেহ

লাকড়ি সংগ্রহ করতে গিয়ে চেঙ্গী নদীর তীব্র স্রোতে ভেসে গিয়েছিলেন খাগড়াছড়ির পেরাছড়া উচ্চবিদ্যালয়ের দপ্তরি তপন উদয় চাকমা (৫৬)। তিন দিন নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে শহরের রাজ্যমণি পাড়া এলাকায় চেঙ্গী নদীর চর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২ মে ২০২৬, ১১:৩৫

Share

লাকড়ি সংগ্রহ করতে গিয়ে চেঙ্গী নদীর তীব্র স্রোতে ভেসে গিয়েছিলেন খাগড়াছড়ির পেরাছড়া উচ্চবিদ্যালয়ের দপ্তরি তপন উদয় চাকমা (৫৬)। তিন দিন নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে শহরের রাজ্যমণি পাড়া এলাকায় চেঙ্গী নদীর চর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত মঙ্গলবার পাহাড়ি ঢলে উজান থেকে ভেসে আসা লাকড়ি ধরতে পেরাছড়া এলাকায় চেঙ্গী নদীতে নামেন তপন উদয় চাকমা। সেখানেই প্রবল স্রোতে ভেসে যান তিনি।

পেরাছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা জানান, সকালে স্থানীয়রা রাজ্যমণি পাড়া এলাকার চরে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, মরদেহটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ :

আরও পড়ুন: