মে দিবসে চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো শ্রমিকের অধিকারের গল্প। সম্মিলিত মে দিবস উদযাপন পরিষদের আয়োজনে ‘নাট্যাধার’ পরিবেশন করল হাওয়ার্ড জিন রচিত নাটক ‘এমা’র পাঠাভিনয়। মোস্তফা কামাল যাত্রা রূপান্তরিত ও নির্দেশিত নাটকটি বাংলায় অনুবাদ করেছেন মাজহার জীবন।
গার্মেন্ট শ্রমিক এমা এই নাটকের কেন্দ্রীয় চরিত্র। নিজেও শ্রমিক, তবু তাঁর কণ্ঠে সর্বদা ন্যায্যতা ও সাম্যতার কথা। কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে ফোরম্যানের সঙ্গে সরাসরি মুখোমুখি হন তিনি। পরিবার কিংবা পরিচিতজন — কাউকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে ছাড় দেন না এমা।
পাঠাভিনয়ে অংশ নেন খন্দকার মুর্তাজা আলী, অভিষেক সুজন, মান্না জাকির নাজাকাত, মোহাম্মদ রাসেল, ভবতুষ রুদ্র, জনী নন্দী, নিলয় সেন গুপ্ত ও অর্পিতা দে।


