বিতর্ক, আপিল আর আইনি লড়াই পেরিয়ে আজ রাতে শপথ নেবেন অ্যাডভোকেট মাধবী মারমা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের শপথ অনুষ্ঠান আজ রবিবার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠিত হবে। শপথ নিলেই মাধবী মারমা হবেন পাহাড়ের সংরক্ষিত আসনের এমপি।
গত ২৯ এপ্রিল নির্বাচন কমিশন ৪৯ জনকে বিজয়ী ঘোষণা করে। পরদিন গেজেট প্রকাশিত হয়। গেজেট অনুযায়ী বিএনপি থেকে ৩৬ জন, ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন নির্বাচিত হয়েছেন।
সংসদে গিয়ে পাহাড়ের মানুষের কথা বলতে চান তিনি। মাধবী বলেন, ‘পাহাড়ি অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিকার, বঞ্চনা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা আমার কাছে অগ্রাধিকার পাবে।’
মনোনয়ন পাওয়ার পর থেকেই আওয়ামী লীগ আমলে এপিপি থাকার বিষয়টি নিয়ে বিতর্কে পড়েন মাধবী। ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা তাঁর প্রার্থিতা বাতিল চেয়ে আপিলও করেছিলেন। তবে সেই আপিল খারিজ করে দেয় নির্বাচন কমিশন


