Home শিরোনাম খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য মো. ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করা হয়েছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৭ মে ২০২৬, ০৮:৫৭

Share

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য মো. ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার স-মিলের সামনে কে বা কারা গুলি করলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। নিহত ইউপিডিএফ সদস্য পানছড়ি উপজেলার মোহাম্মদ পুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা জানান, সকালে ইমন হোসেন সংগঠনের কাজে বের হলে তাকে ইউপিডিএফ সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে এমন অভিযোগ তোলা হয় ইউপিডিএফ প্রসীতের বিরুদ্ধে। তবে এ বিষয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কারও বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনা’র সত্যতা নিশ্চিত করে জানান। পানছড়িতে একজনকে গুলি করে কে বা কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি। নিহত যুবক কোন সংগঠনের তা নিশ্চিত করা বলা যাচ্ছে না।

সর্বশেষ :

আরও পড়ুন: