Home জাতীয় পার্বত্য উন্নয়নে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকার আহ্বান মন্ত্রী দীপেন দেওয়ানের

পার্বত্য উন্নয়নে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকার আহ্বান মন্ত্রী দীপেন দেওয়ানের

পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে জেলা প্রশাসকদের আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৭ মে ২০২৬, ১০:০৯

Share

পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে জেলা প্রশাসকদের আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ এর দ্বিতীয় অধিবেশনে তিনি বলেন, ভৌগোলিক ও সামাজিক স্পর্শকাতরতা বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে স্থিতিশীলতা ও অগ্রগতি— উভয়ই নিশ্চিত হয়।

মন্ত্রী ভূমি ব্যবহার, বনজ সম্পদ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ আহরণে ভারসাম্য বজায় রাখার তাগিদ দেন। মিডিয়ায় প্রতিবেদনের প্রভাবের কথা উল্লেখ করে জেলা প্রশাসকদের দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।

বক্তব্যে মন্ত্রী খাগড়াছড়িতে হেডম্যান অফিস নির্মাণ, বান্দরবানে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা এবং প্রতিটি উপজেলায় শিক্ষার্থীদের জন্য পৃথক আবাসিক সুবিধা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

আরও পড়ুন: