Home খাগড়াছড়ি খাগড়াছড়িতে পুকুর থেকে বাস কাউন্টারকর্মীর মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে পুকুর থেকে বাস কাউন্টারকর্মীর মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি শহরের প্রবেশমুখে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়-সংলগ্ন পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৯ মে ২০২৬, ১০:২৯

Share

খাগড়াছড়ি শহরের প্রবেশমুখে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়-সংলগ্ন পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত কৃষ্ণ (৪০) খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকার বাসিন্দা। তিনি খাগড়াছড়ি-রাঙামাটি বাস কাউন্টারে কলারম্যান হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি মদের বোতলও উদ্ধার করেছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ :

আরও পড়ুন: