Home বান্দরবান লামায় অবৈধ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

লামায় অবৈধ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলায় পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ০২:৩৮

Share

বান্দরবানের লামা উপজেলায় পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেলে উপজেলার সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় অবস্থিত ‘আরএমবি ইটভাটায়’ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও সরকারি অনুমোদন ছাড়া ওই এলাকায় বন উজাড় এবং পাহাড়ের মাটি ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছিল। এ ঘটনায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় আরএমবি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত ইটভাটার মালিক জমির উদ্দিন। তাঁর বাবার নাম রফিক আহম্মদ।

মো. মঈন উদ্দিন বলেন, “পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো অবৈধ ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সর্বশেষ :

আরও পড়ুন: