Home রাঙামাটি বছরের পর বছরেও মেলেনি ঋতুপর্ণার ঘর, এবার তুরস্ক থেকেই তৎপর হলেন প্রতিমন্ত্রী

বছরের পর বছরেও মেলেনি ঋতুপর্ণার ঘর, এবার তুরস্ক থেকেই তৎপর হলেন প্রতিমন্ত্রী

সাফ চ্যাম্পিয়নশিপজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার সরকারি বাড়ি পাওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। ২০২৫ সালের মার্চে ১২ শতক খাসজমি আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেওয়া হলেও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন না মেলায় এখনো জমির দখল পাননি তিনি। এই অচলাবস্থা কাটাতে এবার সরাসরি উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৬, ১২:০৫

Share

সাফ চ্যাম্পিয়নশিপজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার সরকারি বাড়ি পাওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। ২০২৫ সালের মার্চে ১২ শতক খাসজমি আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেওয়া হলেও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন না মেলায় এখনো জমির দখল পাননি তিনি। এই অচলাবস্থা কাটাতে এবার সরাসরি উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বর্তমানে সরকারি সফরে তুরস্কে অবস্থান করলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেখান থেকেই একটি প্রতিনিধি দল রাঙামাটিতে পাঠিয়েছেন তিনি। প্রতিনিধি দলে ছিলেন প্রতিমন্ত্রীর প্রেস সচিব এস এম আশরাফ এবং জাতীয় ক্রীড়া পরিষদের একজন কর্মকর্তা। তাঁরা সরেজমিনে ঋতুপর্ণার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন।

প্রেস সচিব এস এম আশরাফ জানান, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি জানিয়েছেন জেলা প্রশাসন বাড়ি তৈরির সব প্রস্তুতি নিয়ে রাখলেও জমি বন্দোবস্ত সংক্রান্ত জটিলতায় পুরো প্রক্রিয়া থমকে আছে। পরিদর্শন শেষে প্রতিনিধি দল জানিয়েছে, প্রাপ্ত সব তথ্য ও প্রতিবন্ধকতার বিস্তারিত প্রতিবেদন দ্রুততম সময়ের মধ্যে প্রতিমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

সর্বশেষ :

আরও পড়ুন: