Home রাঙামাটি আন্তর্জাতিক নার্স দিবসে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক নার্স দিবসে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে হাসপাতাল চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৬, ০১:২১

Share

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে হাসপাতাল চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়।

এবারের প্রতিপাদ্য ছিল — ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ — জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’।
স্বকীয় পোশাকে সজ্জিত নার্সরা ব্যানার-ফেস্টুন হাতে ঢাক-ঢোল ও বাঁশির সুরে র‍্যালিতে অংশ নেন। হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজার প্রদক্ষিণ করে র‍্যালিটি আবার হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে কর্মরত নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, চিকিৎসক ও হাসপাতালের বিভিন্ন কর্মী অংশ নেন।

র‍্যালির উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। তিনি বলেন, শত বছরের ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট থেকে শিক্ষা নিয়ে দেশের বিভিন্ন স্থানে নার্সরা সেবা দিয়ে যাচ্ছেন। তাঁর কথায়, “আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক — আমরা সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে কাজ করে যাব।”

সর্বশেষ :

আরও পড়ুন: