Home খাগড়াছড়ি রামগড়ে যৌথ অভিযানে ইউপিডিএফের তিন সদস্য আটক, উদ্ধার একে-২২ রাইফেল

রামগড়ে যৌথ অভিযানে ইউপিডিএফের তিন সদস্য আটক, উদ্ধার একে-২২ রাইফেল

খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইউপিডিএফ (প্রসিত খীসা) গ্রুপের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একে-২২ রাইফেল, গুলি, ওয়াকিটকি ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১১:০০

Share

খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইউপিডিএফ (প্রসিত খীসা) গ্রুপের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একে-২২ রাইফেল, গুলি, ওয়াকিটকি ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বুদংছড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আটক তিনজন হলেন রামগড় যৌথখামার এলাকার রাজু মারমা (১৮), ছোট খেদা এলাকার সুইথোয়াই মারমা (৩৫) এবং সিন্তকছড়ি এলাকার রনেল চাকমা ওরফে মন্টু চাকমা (২৬)।

অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি একে-২২ রাইফেল, পাঁচ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন, ওয়াকিটকি সেট এবং চাঁদা আদায়ের রশিদ।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ :

আরও পড়ুন: